"এসডিএফ বিদ্যানিকেতন কচুয়া" বাগেরহাট শাখার জন্য জমির চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর সম্পন্ন
"এসডিএফ বিদ্যানিকেতন কচুয়া" শিবপুর কচুয়া-বাগেরহাট শাখার জন্য জমির চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর সম্পন্ন।
নিজস্ব প্রতিবেদক | বাগেরহাট
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ২য় শিক্ষা প্রকল্প নির্মাণের লক্ষে “এসডিএফ বিদ্যানিকেতন কচুয়া” নির্ধারিত জমির চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ মে ২০২৬)সকাল ১১:০০ ঘটিকায়
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শিবপুর শিবঠাকুর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবোত্তর শিবঠাকুর বিগ্রহ মন্দিরের সম্মানিত সভাপতি বাবু প্রদীপ বসু সন্তু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবু শিমুল রায়।
আলোচনার শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষে উপস্থিত ছিলেন এ্যাডঃ অনন্ত কৃষ্ণ খাঁ, দিলীপ কুমার অধিকারী ও রবিন সরকার।
এছাড়াও এসডিএফ বাগেরহাট জেলার সম্মানিত আহ্বায়ক সুব্রত মুখার্জি সহ উপস্থিত ছিলেন প্রভাষ কুমার হালদার, তরুণ কুমার দে, রিপন দাস, অনিক সরকার, শংকর রায়, দীপক মাঝি, ভূপতি মোহন বাপ্পি, উজ্জ্বল দাস, পুলক সাহা, অমিত দাস, চয়ন হালদার, অভিজিৎ সাহা, প্রবীর মৃধা, দেবাশীষ সাহা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক সনাতন ধর্মাবলম্বী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে “এসডিএফ বিদ্যানিকেতন” এর ২য় শাখা প্রতিষ্ঠার লক্ষ্যে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ও শিবোত্তর শিবঠাকুর বিগ্রহ মন্দিরের মধ্যে ১১০ শতাংশ জমির চুক্তিপত্র সম্পাদন ও হস্তান্তর সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি এসডিএফ-এর শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।