🙏 সংস্কৃত শিক্ষার এই অগ্রযাত্রায় আপনাকেও স্বাগতম।
🕉️ সংস্কৃত বা দেবনাগরী ভাষা শিক্ষার অগ্রযাত্রা – ধাপে ধাপে সম্পূর্ণ পাঠক্রম।
সংস্কৃত ভাষা শিক্ষা কেবল বর্ণ শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শুদ্ধ উচ্চারণ, মন্ত্র ও শ্লোক পাঠ, ব্যাকরণ এবং দর্শনের গভীর চর্চার একটি ধারাবাহিক প্রক্রিয়া।
এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কোর্সটি ৩টি সুসংগঠিত ধাপে বিভক্ত, যাতে একজন শিক্ষার্থী ধীরে ধীরে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারে।
📚 কোর্সের ধাপসমূহ
🔰 প্রথম ধাপ: সংস্কৃত বর্ণ পরিচয় ও শুদ্ধ উচ্চারণ
এই ধাপে শিক্ষার্থীরা শিখবে—দেবনাগরী বর্ণমালার পূর্ণ পরিচয় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সঠিক রূপ প্রতিটি বর্ণের শুদ্ধ উচ্চারণ পদ্ধতি মৌলিক পড়া ও লেখার দক্ষতা
👉 এটি সম্পূর্ণ শিক্ষার ভিত্তি তৈরি করবে।
🔱 দ্বিতীয় ধাপ: মন্ত্র ও গীতার শ্লোক শুদ্ধ উচ্চারণ
এই ধাপে গুরুত্ব দেওয়া হবে—
বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শ্রীমদ্ভগবদ্গীতার নির্বাচিত শ্লোক পাঠ উচ্চারণের সূক্ষ্ম নিয়ম ও স্বরভঙ্গি
শ্রবণ ও অনুশীলনের মাধ্যমে শুদ্ধতা অর্জন
👉 এর মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় পাঠে আত্মবিশ্বাস অর্জন করবে।
📖 তৃতীয় ধাপ: ব্যাকরণ ও দর্শন চর্চা
এই ধাপটি হবে গভীর জ্ঞান অর্জনের জন্য—সংস্কৃত ব্যাকরণের প্রাথমিক ধারণা শব্দ গঠন ও বাক্য বিশ্লেষণ
দর্শন (Philosophy) এর মৌলিক বিষয়সমূহ
শাস্ত্র বোঝার সক্ষমতা বৃদ্ধি। এটি শিক্ষার্থীদের উচ্চতর অধ্যয়নের জন্য প্রস্তুত করবে।
🎯 শিক্ষার মূল লক্ষ্য
✔️ শুদ্ধ উচ্চারণে দক্ষতা অর্জন
✔️ মন্ত্র ও শ্লোক সঠিকভাবে পাঠ করা
✔️ সংস্কৃত ভাষার ভিত্তি থেকে গভীরে প্রবেশ
✔️ ধর্মীয় ও দার্শনিক জ্ঞানে সমৃদ্ধ হওয়া
এই তিন ধাপের মাধ্যমে একজন শিক্ষার্থী ধীরে ধীরে বর্ণ পরিচয় থেকে দর্শন চর্চা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ যাত্রা সম্পন্ন করতে পারবে।
🕉️ সংস্কৃত ও গীতা শিক্ষা কোর্স (১ম পর্ব)
✨ নতুন ব্যাচ ক্লাস শুরু: ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ)
📖 কোর্স সম্পর্কে
সংস্কৃত ভাষা শুধু একটি প্রাচীন ভাষা নয়—এটি আমাদের ধর্মীয় জ্ঞান, দর্শন ও আধ্যাত্মিকতার মূল ভিত্তি। শাস্ত্র, উপনিষদ এবং শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে সংস্কৃত শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কোর্সটি সম্পূর্ণভাবে শুরুর স্তরের শিক্ষার্থীদের জন্য উপযোগীভাবে তৈরি করা হয়েছে, যাতে ধাপে ধাপে সহজভাবে ভাষাটি আয়ত্ত করা যায়।
🎯 কোর্সের উদ্দেশ্য
✔️ সংস্কৃত ভাষার মৌলিক ধারণা প্রদান
✔️ দেবনাগরী লিপি পড়া ও লেখা শেখানো
✔️ শুদ্ধ উচ্চারণে দক্ষতা বৃদ্ধি
✔️ গীতা শিক্ষার ভিত্তি তৈরি
✔️ ধর্মীয় ও ভাষাগত জ্ঞানের সমন্বয়
⭐ কোর্সের বৈশিষ্ট্য
📘 মোট ক্লাস: ১২টি
(১টি পরিচিতি + ১১টি মূল ক্লাস)
⏳ মেয়াদ: ১ মাস
📅 সপ্তাহে: ৩টি ক্লাস
🕗 সময়: রাত ৮টা (বাংলাদেশ সময়)
⏱️ প্রতিটি ক্লাস: ১ ঘন্টা ১৫ মিনিট
💻 মাধ্যম: Google Class / Meet (অনলাইন)
👨🏫 অভিজ্ঞ শিক্ষক (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ)
📈 সহজ ও স্টেপ-বাই-স্টেপ শেখানোর পদ্ধতি
📚 কোর্স সিলেবাস (১ম পর্ব)
১️⃣ পরিচিতি ও সংস্কৃত ভাষার ধারণা
২️⃣ দেবনাগরী বর্ণ (স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ)
৩️⃣ স্বরবর্ণ লিখন (অ–ঋ)
৪️⃣ স্বরবর্ণ লিখন (লৃ–ঔ)
৫️⃣ ব্যঞ্জনবর্ণ (ক-বর্গ ও চ-বর্গ)
৬️⃣ ব্যঞ্জনবর্ণ (ট, ত, প-বর্গ)
৭️⃣ আয়োগবাহ (ং, ঃ, ঁ ইত্যাদি)
৮️⃣ সংযুক্তাক্ষর (যুক্তবর্ণ)
৯️⃣ কারযুক্ত বর্ণ প্রয়োগ
🔟 বর্ণ সংযুক্তকরণ ও শব্দ গঠন
1️⃣1️⃣ সংশয় নিরসন ও প্রশ্নোত্তর
👨👩👧👦 ব্যাচ বিভাজন
🔹 ৬–১৫ বছর (শিশু/কিশোর)
🔹 ১৬+ (প্রাপ্তবয়স্ক)
💰 কোর্স ফি
১ম পর্ব: ২০০ টাকা
২য় পর্ব: ৩০০ টাকা
ফুল প্যাকেজ (২ পর্ব): ৪০০ টাকা
🎖️ দুই পর্ব সম্পন্নকারীদের জন্য সনদপত্র প্রদান করা হবে
(ইমেইল / হার্ডকপি)
💳 পেমেন্ট পদ্ধতি
✔️ ব্যাংক
✔️ বিকাশ
✔️ নগদ
✔️ রকেট
📞 যোগাযোগ
📱 +880 1712-657555 (ননী ভূষন)
📱 01833181491 (সাধন)
🔥 কেন এই কোর্সে যুক্ত হবেন?
✔️ ঘরে বসে মানসম্মত শিক্ষা
✔️ অভিজ্ঞ শিক্ষকদের সরাসরি গাইডলাইন
✔️ ধর্মীয় ও ভাষাগত জ্ঞানের সমন্বয়
✔️ গীতা ও শাস্ত্র অধ্যয়নের শক্ত ভিত্তি
✔️ সীমিত আসন — দ্রুত ভর্তি প্রয়োজন
সংস্কৃত শিক্ষা আপনার আত্মিক উন্নয়ন ও জ্ঞানচর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
🙏 ধর্ম, ভাষা ও জ্ঞানের সুন্দর সমন্বয়ে এগিয়ে চলুন SDF-এর সাথে। 🙏