সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সম্পর্কে দু'কথা
সনাতনীদের বহুমুখী উন্নয়নের লক্ষ্যে ‘এসডিএফ' প্রতিষ্ঠিত; যার প্রথম পদক্ষেপ ‘শিক্ষা প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা-সংস্কৃতি-সভ্যতার চর্চা ও আত্মোন্নতি তথা সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আবাসিক সুবিধাসহ গুরুকুলের আদলে আধুনিক শিক্ষালয় গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যা হবে সনাতনীদের জন্য দল-মত-বর্ণ-গোত্র নির্বিশেষে একটি সর্বজনীন জ্ঞানতীর্থ।
প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি যেখানে...
সনাতনীদের বহুমুখী উন্নয়নের লক্ষ্যে ‘এসডিএফ' প্রতিষ্ঠিত; যার প্রথম পদক্ষেপ ‘শিক্ষা প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা-সংস্কৃতি-সভ্যতার চর্চা ও আত্মোন্নতি তথা সুনাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আবাসিক সুবিধাসহ গুরুকুলের আদলে আধুনিক শিক্ষালয় গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যা হবে সনাতনীদের জন্য দল-মত-বর্ণ-গোত্র নির্বিশেষে একটি সর্বজনীন জ্ঞানতীর্থ।
প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি যেখানে থাকবে সনাতন ধর্মীয় নানাবিধ শিক্ষা; তথ্য-প্রযুক্তিসহ যুগোপযোগী বিবিধ বিষয়, সমৃদ্ধ লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র। যা আগামী প্রজন্মকে আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ এক জাতি গঠনের দৃষ্টান্ত স্থাপন করবে। সাধারণ শিক্ষার্থী ছাড়াও অন্যান্যদের জন্য থাকবে সনাতন ধর্মীয় স্বল্পমেয়াদী কোর্সের ব্যবস্থা।
আমাদের প্রথম পাইলট প্রকল্প শুরু হয়েছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়। পরবর্তীতে একইভাবে প্রতিটি বিভাগে অন্তত একটি করে শিক্ষালয় গড়ে তোলার দৃঢ় প্রত্যয় রয়েছে। এমতাবস্থায় জমি ক্রয়, অবকাঠামো নির্মাণ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য অনুদান সংগ্রহ আবশ্যক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অনুদান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আপনার মূল্যবান সময়, শ্রম, মেধা ও অর্থ প্রদান করে স্বধর্মের উন্নতি সাধনে এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করার সবিনয় আহ্বান জানাচ্ছি।
নিয়মিত মতবিনিময় সভায় যুক্ত হওয়ার বিনীত আহ্বান-
➡️ মাধ্যম: গুগল মিট
➡️ সময়: প্রতিদিন রাত ১০:০০ টা থেকে ১১:৩০ টা।
➡️ সাপ্তাহিক মিটিং : প্রতি শুক্রবার রাত ৮:৩০ থেকে ১১:৩০ টা।
➡️ যুক্ত হবার লিংকঃ meet.google.com/ssz-ibyf-eym
➡️ মিটিং কোডঃ ssz-ibyf-eym
♦ ফেসবুক পেজ- https://facebook.com/pg.sdfbd
♦ ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/sdevfund
♦ ইউটিউব চ্যানেল- https://youtube.com/@amar2tk
General Question and Answer
'এসডিএফ' একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যা বাংলাদেশে বসবাসরত সনাতনী সম্প্রদায় তথা পিছিয়ে পড়া অসস্থল, অসহায়, দুঃস্থ,সুবিধাবঞ্চিত শিশু ও ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরণের কর্মকান্ড গ্রহণ এবং বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ এর মাধ্যমে কর্মসংস্থান এর ব্যবস্থা করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বৃহত্তর ভূমিকা রাখবে। সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন-কানুন অনুসরণ করবে।
রেজিস্ট্রেশন ফরম পূরন করে আপনার সঠিক তথ্য দিয়ে যুক্ত হতে পারবেন।
এটি একটি মেগা প্রজেক্ট, ক্রমান্বয়ে সকল বিভাগে এমন শিক্ষালয় গড়ার দৃঢ় প্রচেষ্টা আমাদের সকলের। প্রথমত দেশের যে কোন প্রান্তে উপদেষ্টা পরিষদের সীদ্ধান্তে যে কোন সুবিধাজনক স্থানে এটি হতে পারে। প্রথম শিক্ষালয়টি প্রস্তাবিত রয়েছে ময়মনসিংহ জেলায়।
সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা এই প্রতিষ্ঠান কোন ব্যক্তি কোন মতবাদ কোন গুরুবাদের উপর প্রতিষ্ঠিত নয় এটি সনাতন ধর্মীয় সকল ধর্মগ্রন্থের সমন্বয়ে একটি যুগ উপযোগী সিলেবাস প্রণয়নের মাধ্যমে সাধারণ শিক্ষার পাশাপাশি পাঠদান করানো হবে।
ধর্মীয় অজ্ঞতার কারণেই আমরা বিচ্ছিন্ন। সকল ধর্মগ্রন্থ চর্চার মাধ্যমে সত্য এবং সঠিক পথ অবলম্বন করাই আমাদের লক্ষ্য।
আমরা সকলেই অমৃতের সন্তান, মানুষের মধ্যে কেহ ছোট নয় কেহ বড় নয়, সকলেই ভাই ভাই। আমাদের এই প্রতিষ্ঠানের সকলেই পড়ার অধিকার রাখে আমারা বৈষম্যের বিরুদ্ধে। কর্মের মাধ্যমে যে যার যোগ্যতা দিয়ে কর্ম পরিচালনার অধিকার রাখে।
গুরুকুলের আদলে যুগোপযোগী সনাতনী শিক্ষালয়ে সাধারণ শিক্ষার সাথে আরও থাকবে- * তথ্য-প্রযুক্তি * ধর্মীয় পাঠদান * আবাসিক সুবিধা * স্বল্পমেয়াদী কোর্স * সমৃদ্ধ লাইব্রেরি * ধর্মীয় সংস্কৃতি চর্চা * যোগব্যায়াম ও আত্মরক্ষা * যুগোপযোগী বিবিধ বিষয়।
আমরা ব্যক্তিগতভাবে একেক জন ভিন্ন ভিন্ন মত ও পথ অনুসরন করি। তবে এই শিক্ষালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ। এই প্রতিষ্ঠান সকল সনাতনীর সার্বজনীন প্রতিষ্ঠান।
বাংলাদেশের সমগ্র এলাকায় 'এসডিএফ' এর সাংগঠনিক এলাকা হিসেবে গণ্য হবে এবং বিদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীগণ আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্যে একমত হয়ে সংগঠনের প্রবাস শাখায় যুক্ত হতে পারবেন। মহানগর, জেলা, উপজেলা/থানা পর্যায়ে প্রতিষ্ঠানটির শাখা বিস্তৃত থাকবে।
গঠন তন্ত্র অনুসারে ৩ ধরনের সদস্য রয়েছে-
ক) সাধারণ সদস্য: যারা ভর্তি নীতিমালা ও গঠনভন্ত্র মেনে নিবন্ধন করে সদস্য হবেন। মাসিক/স্বেচ্ছায় অনুদান প্রদান ও কার্যকর ভূমিকা পালন করবেন তারাই সাধারণ সদস্য বলে পণ্য হবেন।
খ) আজীবন সদস্য যিনি এককালীন ন্যূনতম ১,০০,০০০ (এক লক্ষ) টাকা বা সমপরিমাণ সম্পদ/উপকরণ সংগঠনকে দান করবেন তিনি অজীবন সদস্য বলে গণ্য হবেন।
গ) দাতা সদস্য যিনি এককালীন ন্যূনতম ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা/মালামাল বা নিয়মিতভাবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অনুদান দেবেন তিনি দাতা সদস্য বলে গণ্য হবেন।
অনুদান সংগ্রহ চলমান রয়েছ।
বিকাশ (পেমেন্ট) নম্বর: 01805003282
রকেট ও নগদ (সেন্ড মানি)/ বিকাশ (পেমেন্ট) নম্বর: 01886880299
[রেফারেন্স হিসেবে আপনার (দাতার) ফোন নম্বরটি দিন]
হিসাবের নাম : সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
চলতি হিসাব নম্বর : 0100256191461
জনতা ব্যাংক পিএলসি, বাড্ডা শাখা, ঢাকা
সর্বনিম্ন ২0 টাকা অনুদান দিতে পারবেন। আপনি চাইলে এই মহতী কাজে ইচ্ছেমতো পরিমান দান করতে পারেন।
কেন্দ্র থেকে তৃণমূলে নয়, আমরা তৃণমূল থেকে প্রথমে ইউনিয়ন থেকে > উপজেলা থেকে > জেলা থেক > বিভাগ এর নেতৃত্ব গঠন করছি। তারপরে যোগ্যতার ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি নির্ধারিত হবে।
তবে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিষ্ঠাতা কমিটি, ৯ সদস্য বিশিষ্ট একটি মূল এডমিনপ্যানেল ও কিছু সংখ্যক উদ্যমীর সমন্বয়ে একটি অনলাইন এডমিনপ্যানেল দ্বারা বর্তমানে এসডিএফ পরিচালিত হচ্ছে।