বিশেষ আহ্বান: বছরের শেষ সংকল্প সভা
🕉️ ওম তৎ সৎ 🕉️
প্রিয় সুহৃদ,
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর দীর্ঘ পথচলায় আমরা আরও একটি বছর অতিক্রম করতে যাচ্ছি। আগামীকাল ৩১শে ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইট)। যখন পুরো বিশ্ব উৎসবে মগ্ন থাকবে, তখন আমরা আমাদের জাতি ও উত্তরসূরীদের ভবিষ্যৎ গড়ার এক মহতী সংকল্প নিয়ে মিলিত হবো।
আমাদের স্বপ্নের "সনাতন ধর্মীয় আবাসিক শিক্ষালয়" নির্মাণের পথে আগামীকালের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী।
👉🏼 আগামীকালের বিশেষ আলোচ্য বিষয়:
১. বর্ষবরণ সংকল্প: ২০২৫ সালের সফল সমাপ্তি এবং ২০২৬ সালের জন্য অবকাঠামো নির্মাণের চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ।
📅 তারিখ: ৩১শে ডিসেম্বর, ২০২৫ (বুধবার)
⏰ সময়: রাত ৯:০০ থেকে ১১:৩০ মি. (সবাইকে যথাসময়ে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল)
💻 মাধ্যম: গুগল মিট
Share this post