বিশেষ সম্মাননা- ২০২৫
সার্বিক কল্যাণে সম্মিলিত প্রচেষ্টা
বিশেষ সম্মাননা- ২০২৫
ধর্মীয় গাম্ভীর্য, শালীনতার ও ভক্তিভরে দুর্গাপূজা
আয়োজনে অনুকরণীয় ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ!
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এসডিএফ -এর উদ্যোগে দেশের তিনটি দূর্গা পূজা মন্দির কমিটিকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হলো।
সার্বিক সহযোগিতা পেলে অপসংস্কৃতি রুখতে আগামীর জন্য এই ধারা অব্যাহত থাকবে এর সনাতন ধর্মাবলম্বীদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক হবে বলে বক্তারা পরামর্শ দেন
১৭ই অক্টোবর ২০২৫ ইং রোজ শুক্রবার বেলা ১১ ঘটিকায় রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ মত বিনিময় সভার শেষে এই সম্মাননা প্রদান করা হয়।
এবছর যে তিনটি মন্দির কমিটি কে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয় তার তথ্য
👉দাউদপুর সর্বজনীন দুর্গা মন্দির,তারাকান্দা,ময়মনসিংহ।
👉তালপুকুর সর্বজনীন দূর্গা মন্দির,চিরিরবন্দর,দিনাজপুর।
👉জেঠুয়া সর্বজনীন দূর্গা মন্দির,তালা,সাতক্ষীরা।
মন্দির কমিটির প্রতিনিধিরা এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। আগামীতে এই পরিকল্পনা বৃহত থেকে আরো বৃহত্তর রুপ লাভের প্রতিশ্রুতি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
অত্র অনুষ্ঠানে সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-র কেন্দ্রীয়,মহানগর,জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।